মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

খালেদা জিয়ার মুক্তি চাইলেন ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভপতি (ভিপি) নুরুল হক নুর।সোমবার ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জেএসডি আয়োজিত সভায় তিনি এ দাবি করেন।

ডাকসু ভিপি বলেন, ‘বিএনপি না করলেও, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর শ্রদ্ধা রেখে আমিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। কারণ বেগম খালেদা জিয়াকে যে মামলায় আটক রাখা হয়েছে, সেটি একটি উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা।’

পতাকা দিবসের আ স ম আব্দুর রবকে না ডাকা দুঃখজনক মন্তব্য করে ভিপি নুর বলেন, ‘দলীয় লেজুড়বৃত্তির রাজনীতি করার জন্য এখানে আসেনি। আ স ম রবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছি।’

এ সময় উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক-শ্রমিক জনতা পার্টির সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ