বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

পশ্চিমতীরকে ইসরায়েলের অন্তর্ভুক্তির ঘোষণা দিলো নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় নির্বাচনে আবারো বিজয়ী হলে দখলকৃত পশ্চিমতীরকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গত রোববার (১ মার্চ) দেশটির পাবলিক রেডিওতে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

নেতানিয়াহু বলেছেন, জর্দান উপত্যকা ও পশ্চিমতীরের বাকি অংশগুলোকে একত্রীকরণ বরাবরই আমার চারটি অগ্রাধিকারের মধ্যে শীর্ষে ছিল। নির্বাচনী তফসিল ঘোষণার আগ মুহূর্তে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, জয়লাভের পর প্রতিশ্রুতিটি বাস্তবায়নে সর্বোচ্চ দুই মাস সময় নেয়া হবে।

তাছাড়া ইসরায়েল-মার্কিন মানচিত্র প্রণয়ন কমিটি এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। চলতি বছরের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা গোটা বিশ্বে সমালোচনার জন্ম দেয়। যেখানে ইহুদি রাষ্ট্রটিকে দখলকৃত অঞ্চলগুলো তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সবুজ সঙ্কেত দেয়া হয়।

এদিকে, ইসরায়েলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার দাবি করেছেন।

তিনটি বুথ ফেরত জরিপের গড় ফল অনুসারে, নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ৩৬ বা ৩৭ আসন পেতে পারে। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান বেনি গান্টেজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট জোট ৩২ রবা ৩৪ আসন পেতে পারে।

উল্লেখ্য, এক বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিলো ইসরাইলি জনগণ। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত দু’টি নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কেউ নতুন করে সরকার গঠন করতে পারেনি। তবে গত নির্বাচনগুলোর মতো এবারো প্রতিদ্বন্দ্বিতার শীর্ষে রয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পার্লামেন্টের মোট ১২০টি আসন রয়েছে। টাইমস অব ইসরায়েল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ