মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সিরীয়দের পাশে দাঁড়ানোর আহবান বিশ্ব মুসলিম ওলামা সংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় বাসার আল আসাদ প্রশাসনের দ্বারা নিপীড়িত ও নিগৃহীতদের পাশে থেকে তাদেরকে সবধরনের সাহায্য-সহযোগিতা করতে বিশ্ববাসী এবং বিশেষত ইসলামি উম্মাহর প্রতি বিশেষ আহবান জানিয়েছে আলেম ওলামাদের বৃহৎ আন্তর্জাতিক সংগঠন 'বিশ্ব মুসলিম ওলামা সংঘ'।

রবিবার কাতারে অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এই আহবান জানানো হয়। বিবৃতিতে তিনটি বিষয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এক, সিরিয়ায় সাধারণ জনগণের উপর আসাদের অনুগত বাহিনী ধারাবাহিকভাবে যে ধ্বংসাত্মক হামলা পরিচালনা করছে- বিশ্ব মুসলিম ওলামা সংঘ এর তীব্র নিন্দা জানায়। এসময় সবশেষ দিনগুলিতে ইদলিব এবং আশপাশের অঞ্চল সমূহে করা আসাদ প্রশাসনের অভিযানের কথাও আলাদাভাবে উল্লেখ করা হয়েছে।

বাসার আল আসাদ এবং তার সহযোগী মিত্ররা যে হত্যাযজ্ঞে মেতে ওঠেছে- নিঃসন্দেহে তা সামগ্রিক মানবতাবিরোধী অপরাধ। বিবৃতিতে পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, 'যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সবার জীবন রক্ষা করে'। সূরা মায়েদাহ: আয়াত ৩২)

দুই, বিশ্ব মুসলিম ওলামা সংঘ স্বাধীন বিশ্বকে অত্যাচারিত ও নিপিড়ীত সিরীয়দেরকে আসাদ বাহিনীর মরনকুপ থেকে রক্ষা করতে রাজনৈতিক, আর্থিক ও নৈতিক সাহায্য দিয়ে পাশে দাঁড়ানোর অনুরোধ জানায়। ইতিমধ্যে যেসব রাষ্ট্র ও সংস্থা অসহায়দের বিভিন্নভাবে সহায়তা করেছে- তাদের প্রতি বিশ্ব মুসলিম ওলামা সংঘ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

তিন, সিরিয়ার সাধারণ জনগণের দূর্দশার সময়ে তুর্কি সরকারের ভূমিকায় বিশ্ব মুসলিম ওলামা সংঘ সন্তুষ্টি জানায়। গত কয়েকদিনে যেসব সিরীয় ও তুর্কি সামরিক-বেসামরিক নাগরিক নিহত হয়েছেন- তাদের প্রতি বিশ্ব মুসলিম ওলামা সংঘের তরফ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে এবং মহান আল্লাহ তাদেরকে তাঁর রহমত ও করুণা দ্বারা পরিবেষ্টন করবেন- এই আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। আর যারা হতাহতের শিকার হয়েছেন, তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করেন- সেজন্য বিশ্ব মুসলিম ওলামা সংঘ আল্লাহর নিকট দোয়া করে।

সিএনএন আরবি ও আনাদুলু এজেন্সি আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ