বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে বন্যার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের ত্রাণ বিতরণ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি জটিলতা, যা বললেন মামদানি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার ৯ বছর পর কারামুক্ত হলেন সৌদির বিখ্যাত আলেম সময় এসেছে জ্ঞানকে কর্মে রূপ দেওয়ার: আল্লামা সাজ্জাদ নোমানী পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে চলন্ত গাড়ির চাকা খুলে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাকের আলী (২২) ও আবদুল হান্নান (২৫)। এ ছাড়া গুরুতর আহত ব্যক্তির নাম শাওন (১৯)।

জানা যায়, নিহত জাকের আলী মৌলভিবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নছিম আলী। আর আবদুল হান্নান একই জেলার জুড়ী উপজেলার আব্দুল মুকিতের ছেলে। তাদের মরদেহ রিয়াদের কিং ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা আছে।

অপরদিকে, আহত শাওন আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে। তিনি রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ