বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

চুক্তির পরও তালেবানদের ওপর মার্কিনি হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও শান্তি ফিরিয়ে আনতে তালবান ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়েছে গত শনিবার।

আজ বুধবার সে চুক্তি অমান্য করে আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালেনদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্রের টুইটের বরাতে এ তথ্য জানায় রয়টার্স।

কর্নেল সানি লেগেট নামের ওই সামরিক মুখপাত্র টুইটে বলেন, তালেবান যোদ্ধারা আফগান সেনাদের চেকপয়েন্ট লক্ষ্য কয়েক দফা হামলা চালায়। সেসব হামলা প্রতিরোধ করতেই মার্কিন বিমান হামলা চালানো হয়। ওয়াশিংটন চায়, আফগানিস্তানে শান্তি ফিরে আসুক। তবে আফগান সেনাদের নিরাপত্তার স্বার্থে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত মার্কিন সেনারা।

তিনি আরো বলেন, তালেবান প্রতিনিধি দল আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করেছে যে, তারা সহিংসতা ও হামলার পরিমাণ কমিয়ে আনবে। আমরা সে প্রতিশ্রুতি রক্ষা ও অহেতুক হামলা থেকে বিরত থাকার জন্য তাদের আহ্বান জানাচ্ছি।

জানা যায়, যুক্তরাষ্ট্র-তালেবানদের মধ্যকার চুক্তিকে ঘিরে গত ১১ দিন আফগানিস্তানে সব রকম হামলা থেকে নিজেদের বিরত রেখেছিল মার্কিন বাহিনী। তালেবানদের পক্ষ থেকেও একই কাজ করা হচ্ছিল। কিন্তু গত সোমবার তারা আফগান সেনাদের বিরুদ্ধে নিজেদের সাধারণ অপারেশন পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেয়।

ওই ঘটনার পর মঙ্গলবার আফগান বাহিনীর চেকপোস্টে হামলা করে তালেবানরা। এতে ২০ আফগান সেনা নিহত হয়। হামলার পর তালেবানদের দায়ী করা হলেও বিষয়টি স্বীকার করেনি তারা।

এদিকে, বুধবার মার্কিনিদের হামলার পর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, হেলমান্দ প্রদেশ ছাড়াও আফগানিস্তানের নয়টি জায়াগায় তালেবানদের সঙ্গে দেশটির সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে। এরপর মার্কিন বাহিনী তালেবানদের প্রতিরোধে বিমান হামলা করেছে। এতে কোনো হাতাহত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ