মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বায়তুল মোকাররমে ইসলামী আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ বিকেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে দেশটিতে মুসলমানদের ওপর চালানো নির্যাতনের প্রতিবাদে ও মুজিববর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিকেল ৪ টায় এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

নগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সহ-প্রচার সম্পাদক শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান।

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে গত ২৩ ফেব্রুয়ারি থেকে দিল্লির উত্তর-পূর্বের বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৪৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক মানুষ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ