বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সাংবাদিকরা রিপোর্ট পেলেই ছাপাবেন, এটাই স্বাভাবিক: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দেয়ার আগে গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। আদালত বলেন, সাংবাদিকদের কাজই হলো খবরের পেছনে ছোটা। তারা খবর সংগ্রহ করতে ছুটবেই। সাংবাদিকদের কোনও দোষ দেখছি না।

বুধবার (৪ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।

আদালত বলেন, নিশ্চয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় অথবা তদন্ত সংস্থার কাছ থেকে রিপোর্ট গণমাধ্যমে গেছে। তারা রিপোর্ট পেয়েছে সেটি প্রকাশ করেছে। কিন্তু গণমাধ্যমের রিপোর্টে কোনও ভুল থাকলে সেটি আপনারা বললে আমরা দেখব।

আদালত বলেন, সাংবাদিকরা রিপোর্ট পেলেই ছাপাবেন, এটাই স্বাভাবিক। যদি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে তদন্ত প্রতিবেদনের মিল না থাকে, তখন তাদের দোষারোপ বা ধরার সুযোগ থাকে। রিপোর্ট যে আদালতে দাখিলের আগেই সাংবাদিকদের হাতে গেছে, তার দায় তো কাউকে না কাউকে স্বীকার করতেই হবে।

উল্লেখ্য, সোমবার (২ মার্চ) সাগর-রুনি হত্যা মামলায় র‌্যাবের সর্বশেষ অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিলের আগেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ