বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

সোশাল মিডিয়ার পর ব্রডব্যান্ড পরিষেবা ফিরল কাশ্মীরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু ও কাশ্মীর প্রশাসন সোশাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে গতকাল।

আজ বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবাও সম্পূর্ণ চালু করা হয়েছে। এ বছরের জানুয়ারিতে ব্রডব্যান্ড পরিষেবা আংশিক চালু করেছিল।

যদিও সেই সময় কাশ্মীর উপত্যকার শুধুমাত্র সরকারী অফিস এবং হাসপাতালগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা ব্যবহারের অনুমতি ছিল। ২০১৯ সালের ৫ অগাস্ট ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও নবগঠিত কেন্দ্রশাসিত অঞ্চলের বাসিন্দারা ২জি ইন্টারনেট পরিষেবা পাবেন।

মোবাইল ইন্টারনেট ছাড়াও জম্মু ও কাশ্মীর প্রশাসন ল্যান্ডলাইন সংযোগের উপর থেকেও নিষেধাজ্ঞা সরিয়ে নিয়েছে। তবে ল্যান্ডলাইন ইন্টারনেটের জন্য যথাযথ যাচাইয়ের পরে বিশেষ অনুমতি নিতে হবে।

সূত্র মতে জানা যায়, এ সব সিদ্ধান্ত ১৭ মার্চের পরে কার্যকর হবে এবং তাও পরীক্ষামূলক ভিত্তিতে। সরকারের দাবি, এ পদক্ষেপ কাশ্মীর উপত্যকায় স্বাভাবিকতা ফিরিয়ে আনারই অংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ