মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

'ফিলিস্তিনিদের বাড়ি ধ্বংস করে নিজেদের অক্ষমতা তুলে ধরছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজিম কাসিম বলেছেন, ফিলিস্তিনিদের হত্যার পাশাপাশি তাদের ঘরবাড়ি ধ্বংস করে দখলদারেরা প্রতিরোধ সংগ্রাম স্তব্ধ করতে চায়, কিন্তু তারা ভুলের মধ্যে রয়েছে। এ ধরণের ধ্বংসযজ্ঞ তাদের অক্ষমতাই তুলে ধরছে।

বৃহস্পতিবার সকালে দখলদার সেনারা দুই ফিলিস্তিনি বন্দীর ঘরবাড়ি ঘিরে ফেলে এবং এরপর তা ধ্বংস করে।

এ সময় সেখানে সমবেত প্রতিবাদী লোকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অনেকেই আহত হয়েছেন।

এ ব্যাপারে কাসিম আরও বলেন, দুই ফিলিস্তিনি বন্দীর বাড়ি ধ্বংসের ফলে এটা আবারও স্পষ্ট হয়েছে দখলদারেরা ফিলিস্তিনিদের মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ও অক্ষমতার বহিঃপ্রকাশ ঘটছে ঘরবাড়ি ধ্বংসের মতো সন্ত্রাসী তৎপরতার মধ্যদিয়ে।

হামাসের এই মুখপাত্র বলেন, ঘরবাড়ি ধ্বংস প্রকাশ্য সন্ত্রাসী তৎপরতা। ফিলিস্তিনের রামাল্লায় দুই ফিলিস্তিনি বন্দীর ঘরবাড়ি ধ্বংসের পর এ প্রতিক্রিয়া দেখাল হামাস। ফিলিস্তিনিদের ভূখণ্ড ও ঘরবাড়ি দখল করেই পশ্চিম এশিয়ায় ইসরায়েল নামের অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ