মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ইসরায়েলে প্রথম হিজাবী নারী এমপি; আলোচনা তুঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রথমবারের মতো হিজাব পরে প্রবেশ করেছেন আরবের নারী মুসলিম এমপি ইমান ইয়াসিন খাতিব। আরব পার্টির বিজয়ী এ এমপি হিজাব পরে এবং মাথায় স্কার্ফ পরে চলতি সপ্তাহে সংসদে প্রবেশ করেন।

চার সন্তানের জননী ৫৫ বয়সী এ নারী এমপি জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নাজারেত শহরের উপকণ্ঠে ইয়াফাত আন-নাসরেহ গালিলি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের পরিচালক হিসেবে কাজ করতেন।

নাজারেতে এক সংবর্ধনা অনুষ্ঠানে আলোচিত এমপি ইমান ইয়াসিন খাতিব বলেন, হিজাব পরার জন্য আমি জনগণকে কাছে টেনেছি বিষয়টা এ রকম না; বরং আমার যোগ্যতা ও আমার কমিউনিটি আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

রয়টার্স জানায়, এমপি খাতিব নির্বাচিত হওয়ার পর তার এলাকায় ব্যাপকভাবে অভিনন্দিত হয়েছেন।

মুসলিম নারী এমপি বলেন, আমি হিজাব পরার কারণে বিভিন্ন পর্যায়ে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সব সময় মানুষকে বলেছি, আমি কি পরেছি তা নয়, বরং আমি কী তা দেখুন।

প্রসঙ্গত, আরব পার্টি তাদের বেশিরভাগ ইসরায়েলি আরব সংখ্যালঘুর ২১ শতাংশ ভোট পেয়েছে- যারা ঐতিহ্যগতভাবে ফিলিস্তিনি তবে নাগরিকত্বের ভিত্তিতে ইসরায়েলি। এর মধ্য দিয়ে ইমান ইয়াসিব খাতিব ইসরায়েলের সংসদে নির্বাচিত চার নারী সাংসদের মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ