মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভারতের অবস্থা খুবই ভয়ানক: মনমোহন সিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাম্প্রদায়িক সমস্যা, অর্থনৈতিক মন্দা এবং বিশ্ব স্বাস্থ্য মহামারীর প্রকোপ- বর্তমানে এই ত্রিমুখী সমস্যায় জর্জরিত নরেন্দ্র মোদির ভারত। এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। দ্য হিন্দু পত্রিকায় তিনি এক কলামে মোদিকে দেশ সামলানোর জন্য পরামর্শও দিয়েছেন।

এদিকে দিল্লির সহিংসতা বিষয়ে আগামী ১১ মার্চ পার্লামেন্টে আলোচনা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে বিবৃতি দেবেন বলেও জানিয়েছেন। খবর ওয়ান ইন্ডিয়া ও এনডিটিভির।

সামাজিক বিশৃঙ্খলা: নিজের লেখায় মনমোহন সিং দিল্লিতে সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে লেখেন, আমাদের সমাজের কিছু বিশৃঙ্খল মানুষ এই ঘটনার জন্য দায়ী। পাশাপাশি রাজনৈতিক বহু নেতাও এই বিশৃঙ্খল মানুষদের দলে পড়ে। এরা সম্মিলিতভাবে সাম্প্রদায়িক এই সহিংসতার আগুনে ঘি ঢেলেছে।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ঘটনা নিয়ে উদ্বেগ: পাশাপাশি গত কয়েক মাসে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ঘটনার বিষয়ে তিনি লেখেন, ‘ভারতে ইতিহাসের অন্ধকার কালকে স্মরণ করিয়ে দিয়েছে গত কয়েক মাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবলিক প্লেস এবং বাড়িঘরেও হিংসাত্মক সাম্প্রদায়িক উসকানি বয়ে চলেছে। আইনশৃঙ্খলা প্রতিষ্ঠানগুলো নাগরিকদের সুরক্ষা না দিয়ে নিজেদের ধর্ম ত্যাগ করেছে। ন্যায় বিচারের প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়াও আমাদের হতাশ করেছে।’

সামাজিক অস্থিরতায় ঢাকা অর্থনৈতিক মন্দা: অর্থনৈতিক মন্দার মধ্যে এরকম সামাজিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবেক প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘বিনিয়োগকারী, শিল্পপতি এবং উদ্যোক্তারা নতুন প্রকল্প শুরু করতে রাজি নয় এবং তাদের ঝুঁকি নেওয়ার ইচ্ছাও হারিয়েছেন।

মনমোহন লিখেছেন, সত্যটি হলো দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ানক। আমরা যে ভারতকে জানি এবং লালন করি সেই ভারত দ্রুত পিছলে পড়েছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে অর্থনৈতিক অব্যবস্থাপনাকে ঢাকা হচ্ছে। জাতি হিসাবে আমরা যে গুরুতর ঝুঁকির মুখোমুখি হয়েছি সেগুলোর সমাধান করার সময় এসেছে। এছাড়া ভারতের ওপর করোনা আতঙ্কের কথাটিও উঠে আসে তার লেখায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ