বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই: আইইডিসিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, বাংলাদেশেও যেকোনও সময় করোনার সংক্রমণ হতে পারে। তবে এতে আতংকিত হওয়ার কিছু নেই। মানুষ যেমন আক্রান্ত হয়, সুস্থও হয়ে যায়। আক্রান্তের হারের তুলনায় মৃত্যুর সংখ্যা খুবই কম। যারা মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগই পূর্ব থেকেই নানা রোগে আক্রান্ত বা বয়স্ক।

শনিবার (৭ মার্চ) দুপুরে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে করোনা ভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, দেশে একশ’ ১১ জনকে পরীক্ষা করা হয়েছে, কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং করোনার উপসর্গ রয়েছে, তাদেরকে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন তিনি। এছাড়া যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের হাসপাতালে গিয়ে পরীক্ষা করার পরামর্শও দেয়া হয়।

তিনি বলেন, আমাদের সচেতন হতে হবে। অপরিস্কার হাতে চোখ নাক মুখ দিবেন না। পারতপক্ষে এখন বিদেশ ভ্রমণ করবেন না। কোথাও একান্তই যদি যেতে হয়, ভ্রমণকালীন সতর্কতা অবলম্বন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ