বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মুসলিমদের ওপর মোদি সরকার মানবতা বিরোধী নির্যাতন করছে: বিশ্ব মুসলিম ওলামা সংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

ভারতের বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানিয়ে যেসব মুসলমান প্রতিবাদ জানিয়েছে তাদের ওপর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার মানবতা বিরোধী নির্যাতন চালাচ্ছে বলে দাবি করেছে বিশ্ব মুসলিম ওলামা সংঘ।

আজ রোববার আল জাজিরা আরবি জানায়, মুসলিম ওলামাদের বৃহত এই সংগঠনের তরফ থেকে নতুন এই আইনকে ‘বৈষম্যমূলক’ ও ‘বিভাজন সৃষ্টিকারী’ আইন আখ্যায়িত করে একটি বিবৃতি দেয়া হয়েছে।

বিবৃতিতে এই আইন বাতিলেরও আহবান জানানো হয়েছে। বিশ্ব মুসলিম ওলামা সংঘ মনে করে, গত বছরের শেষের দিকে এই আইন পাশ হওয়ার পর থেকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে হিন্দুত্ববাদী বিজেপি সরকার বর্ণবাদী আচরণ করছে।

শনিবার দেয়া ওই বিবৃতিতে বিশ্ব মুসলিম ওলামা সংঘ ভারতের নির্যাতিত ও নিপীড়িত মুসলমানদের আর্থিক, নৈতিক ও রাজনৈতিক সাহায্য সহযোগিতা করতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানিয়েছে।

গোটা ভারতে মুসলমানদের বিরুদ্ধে চলমান এই অস্থিরতা শুরুর পর থেকে ওলামাদের এই সংগঠন ভারতীয় মুসলমানদের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পর এই দাবি উত্থাপন করা হয়েছে বলেও সংস্থাটি জানায়।

আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ