বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হজে যাওয়া না হলে টাকা ফেরত পাবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার হজযাত্রার নিবন্ধনের জন্য খুব বেশি সাড়া পাওয়া যাচ্ছে না। এর পেছনে করোনাভাইরাস আতঙ্ক কাজ করছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ পষ্ট করেই বললেন, টাকা পরিশোধ করার পর কেউ যদি হজে না যেতে পারেন তাহলে দ্রুততম সময়ের মধ্যে তার টাকা ফেরত দেওয়া হবে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২০ সালের হজ নিবন্ধন কার্যক্রম ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ২ মার্চ থেকে হজ নিবন্ধন শুরু হলেও কাঙ্খিত সাড়া পাওয়া যাচ্ছে না।

রোববার দুপুর পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৭২৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় মাত্র ৮৪৮ জন নিবন্ধন করেছেন। উল্টোদিকে এবার হজে যেতে পারবেন সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার।

হজ গমনেচ্ছুদের আশঙ্কা দূর করতে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস বা অন্য কোনো কারণে যদি আগ্রহী ব্যক্তি হজে যেতে না পারেন তাহলে দ্রুততম সময়ের মধ্যে আমরা তার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবো।’ এ বছর সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ঘোষণা করা হয়েছে তিনটি। চার লাখ ২৫ হাজার, তিন লাখ ৬০ হাজার এবং তিন লাখ ১৫ হাজার। অন্যদিকে বেসরকারি প্যাকেজে তিন লাখ ৫৮ হাজার টাকা খরচ হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ