বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সৌদি আরবে মাথায় গুলি করে বাংলাদেশিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কার তায়েফ শহরে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন মোবারক হোসেন (২৮) নামে এক বাংলাদেশি।

আজ রোববার আল খোরমা থেকে মোবারক হোসেনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মামা জাকির হোসেন ভুট্টু।

জানা যায়, গত বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক রাত আড়াইটার দিকে তায়েফ শহর থেকে ২০০ কিলোমিটার দূরে আল-খোরমা এলাকায় পানি আনতে যাচ্ছিলেন মোবারক। তিনি সেখানে পানি বহনের গাড়ি চালাতেন। একাই গাড়ি নিয়ে নির্দিষ্টস্থানের কূপ থেকে পানি আনতে গিয়েছিলেন তিনি।

কূপে যাওয়ার পথটি ছিল জনমানবশূন্য মরুভূমি। পথিমধ্যে দুইজন সৌদি নাগরিক তার গাড়ি অবরোধ করেন। তার সঙ্গে থাকা মানিব্যাগ,মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তারা। এ সময় ছিনতাইকারীর সঙ্গে মোবারকের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করলে ঘটনাস্থলেই নিহত হন মোবারক।

শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এরপর তার মালিককে খবর দেয় পুলিশ। তার লাশ বর্তমানে আল খোরমা সেন্টার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

নিহত মোবারেক হোসেন নরসিংদী জেলার সদর উপজেলাধীন ৩নং পানির ট্যাংক এলাকার ব্রাহ্মণপাড়ার আবদুল খালেকের ছেলে।

নিহত মোবারক হোসেনের মামা জামির হোসেন জানান, ‘পরিবারের কথা চিন্তা করে জীবন ও জীবিকার তাগিতে ২ বছর আগে সৌদি আরবের তায়েফে পাড়ি জমান মোবারক হোসেন। কিন্তু এইভাবে তাকে হারাতে হবে কল্পনাও করতে পারিনি।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ