মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

রূপনগর বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে দুই শতাধিক ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরে রূপনগর বস্তিতে আজ (বুধবার) সকালে লাগা আগুন প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। আগুনে বস্তির দুই শতাধিক ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

আজ বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানিয়েছে, পানি সংকটের কারণে রূপনগর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।

তিনি বলেন, আগুনের খবর পাওয়ার পর পর্যায়ক্রমে আমাদের ২৫টি ইউনিট আসে। আগুন লাগার পর বস্তিবাসীরা বিভিন্ন আসবাবপত্র দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিল। যে কারণে আমাদের গাড়ি ঢুকতে একটু সমস্যা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে প্রচুর পানি সংকট ছিল। যে কারণে আমাদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। আশপাশের বিভিন্ন ভবনের রিজার্ভ থেকে পানি নিয়ে আমরা কাজ করেছি। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে, ডাম্পিং চলছে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। আশপাশের মানুষ তাদের দমকলকর্মীদের সাহায্য করে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ