মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

‘হাদিস মানে না', এমন লোকদের ব্যাপারে সতর্ক থাকুন: মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোর দারুল আরকাম মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শাইখুল হাদিস  মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ বলেন, ‘কুরআন মানে হাদিস মানে না', এমন লোকদের ব্যাপারে সতর্ক থাকুন।

গতকাল মঙ্গলবার দারুল আরকাম মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিলে মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শাইখুল হাদিস আল্লামা আব্দুস সামাদ।

খতমে বুখারি অনুষ্ঠানে আল্লামা আব্দুস সামাদ বলেন, এটা শুধু বুখারি খতম অনুষ্ঠান নয়। বরং সিয়াহ সিত্তাহ বা ছয় হাদিসের কিতাবের সমপানী ক্লাস। বুখারি সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব বলেই এটাকে শিরোনাম করা হয়েছে।

তিনি আরো বলেন, খতমে বুখারি মানে কুরআন খতমকে ছোট বা গুরুত্বহীন করা নয়। বরং দু’টির মর্যাদা সম্পূর্ণ আলাদা। তবে সাম্প্রতিক সময়ে হাদিস অস্বীকারকারী এবং শুধু কুরআন মানে হাদিস মানে না, এমন লোকদের সংখ্যা বাড়ছে। তাদের সমুচিত জবাব দিতে খতমে বুখারির মতো হাদিস বিষয়ক আরো আয়োজন হওয়া প্রয়োজন বলে মনে করি।

এ বছর ফারেগীন প্রায় অর্ধশত ছাত্রদের প্রতি শেষ সবক প্রদান এবং সনদ প্রদান করেন।

মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মান্নান বলেন, সারা বছর হাদিস পড়া ও পড়ানোর সময় লক্ষ লক্ষ বার দরূদ পড়া হয়। বছর শেষে দরূদ ও বুখারি খতমের উসিলায় দোয়া কবুলের অভিজ্ঞতা আমাদের মুরব্বিদের রয়েছে। তাই আল্লাহর রহমতের আশায় তার দরবারে হাত উঠাই।

এ খতমে বুখারি অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা উবায়দুল্লাহ শাকের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ