মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

৬ দিনব্যাপী দীনিয়াত কেন্দ্রীয় মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইলমে ওহীর শিক্ষা থেকে বঞ্চিত জনগােষ্ঠির কাছে বিশুদ্ধ ঈমান-আকীদা ও দীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে আগামী ১৪ মার্চ (শনিবার) থেকে ১৯ মার্চ পর্যন্ত ৬ দিনব্যাপী ‘দীনিয়াত’ কেন্দ্রীয় মু’আল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে।

রাজধানী ঢাকার ডেমরা মাতুয়াইলের আল নুর এডুকেশন কমপ্লেক্সে এ কোর্সের আয়োজন করেছে ‘দীনিয়াত’।

দীনিয়াতের প্রধান মুফতি সালমান আহমাদ বলেন, বর্তমান বিশ্বের বরেণ্য উলামায়ে কেরাম ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ, মাকতব শিক্ষাকে যুগের চাহিদা অনুপাতে সংস্কার, আধুনিকায়ন, সুষ্ঠুভাবে পরিচালনা এবং বয়স ভেদে ভিন্ন ভিন্ন সিলেবাসের মাধ্যমে সর্বশ্রেণীর মুসলমানদের কাছে দীনের মৌলিক শিক্ষা পৌছে দেয়ার লক্ষ্যে তৈরী করেছেন দীনিয়াত মাকতাব কোর্স।

তিনি আরও বলেন, দীনিয়াত সিলেবাস বিশ্বের প্রায় ৪০-টি দেশে পরিচালিত হচ্ছে, তার-ই ধারা বাহিকতায় ২০১২থেকে বাংলাদেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালিত হয়ে আসছে। যার মাধ্যমে হাজারাে স্কুলগামী ছাত্র-ছাত্রী ও জেনারেল শিক্ষায় শিক্ষিতরাও দীনের মৌলিক জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। সাধারণ মানুষকে এ কোর্স অনেক উপকৃত করবে বলে আমরা আশা করি।

যেসব প্রশিক্ষণ দেয়া হবে– দীনিয়াত মাকতাবের নেযাম, দীনিয়াত মাকতাবের নেসাব, দীনিয়াত মাকতাবের পাঠদান পদ্ধতি, দীনিয়াত মাকতাবের নেগরানী, শিশু মনােবিজ্ঞান সম্পর্কে ধারণা, একজন আদর্শ শিক্ষকের গুণাবলি, ইসলামিক স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা পদ্ধতি।

যেভাবে অংশ নেবেন– প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহীরা নিচের ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আল নুর এডুকেশন কমপ্লেক্স দীনিয়াতের হেড অফিস, মাতুয়াইল, ডেমরা ঢাকা। ০১৫৫৬-১০০২০০, ০১৭৩০-৬৭১০৯২।

যাতায়াত- যাত্রবাড়ী বা চিটাগাং রোড হয়ে তামিরুল মিল্লাত মাহিলা মাদরাসায় নেমে উত্তর দিকে হেঁটে বা রিক্সাযোগে বসতবাড়ী, আল নুর এডুকেশন কমপ্লেক্স।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ