বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

করোনা ভাইরাস থেকে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের ১০০টির বেশি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ ও উত্তরের সভাপতি এবং দলের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ ও কৃষক লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকদের কাছে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আওয়ামী লীগের সচেতনতামূলক লিফলেট জনগণের মাঝে বিতরণের জন্য হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হেসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে। ইতালিফেরত দুই জনসহ মোট তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, তারা এখন সুস্থ।

বিশ্বের প্রায় একশটির বেশি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। সে ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা বিপদমুক্ত। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এই পরিস্থিতিতে দেশবাসীকে ভীত না হয়ে সতর্ক থাকতে হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, বিএনপি লুটপাট আর ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করছে। তারা মুজিববর্ষ বাতিল করতে চেয়েছিল।

এখন করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে সমালোচনা করছে। ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ও সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। বিমানবন্দর, নৌবন্দর ও স্থলবন্দরে পরীক্ষা-নিরীক্ষা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে সতর্কতামূলক লিফলেট বিলি করছে আওয়ামী লীগ। করোনা ভাইরাস একটি বৈশ্বিক সংকট। এ পরিস্থিতিতে দেশবেসীকে ভয় না পেয়ে সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শুধু লিফলেট বিতরণ মধ্যে সীমাবদ্ধ থাকবে না আওয়ামী লীগ। করোনা নিয়ন্ত্রণে আওয়ামী লীগ কাজ শুরু করেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগের করোনা নিয়ে সচেতনমূলক এ ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

তিনি বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকে তার বক্তৃতায় দেশবাসীকে সচেতন করছেন। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিক প্রস্তুতি নিয়েছে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের কোনও ত্রুটি আছে কি না তা তো সাংবাদিকরাই জানেন। প্রথমে কিছু কিছু যন্ত্রপাতির সমস্যা, ঘাটতি ছিল। এখন সেই ঘাটতি পূরণ হয়েছে। এখন আর কোনও কিছুতেই ঘাটতি নেই। বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ