বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতেবেদক

চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

আজ রাতে (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) মালয়েশিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করবেন। আগামীকাল (শুক্রবার, ২৩ অক্টোবর) মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন তিনি।

তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ।

সফরকালে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি ও সিরাত মাহফিলসহ একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তাঁরা। পাশাপাশি দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া মালয়েশিয়ার বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন মাওলানা মামুনুল হক। এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে।

সফর শেষে আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ সময় রাতে তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ