শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

আগামীকাল কুমিল্লার মুজাফফরুল উলুম মাদরাসায় আসছেন দেওবন্দের আল্লামা কমরুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা বলরামপুর, সিঙ্গাপুর চৌমুহনী-কোটবাড়ি রােড় ইকরা মা’হাদুল হক মুজাফফরুল উলুম মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে ইসলাহী মাহফিলে আসছেন ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের শায়েখে সানি ও প্রবীণ মুরব্বি  আল্লামা কমরুদ্দিন গৌরকপুরী।

আগামীকাল রোববার  বিকাল ৩ টা থেকে  মাদরাসা মিলনায়তনে এ ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইসলাহী মাহফিলে আরো উপস্থিত থাকবেন, আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া, বাংলাদেশ এর কো-চেয়ারম্যান, জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস। কওমী মাদ্রাসা শিক্ষা বাের্ড বাংলাদেশ এর সহকারি মহাসচিব মুফতি নুরুল আমিন, নানুপুরের পীর মাওলানা এমদাদুল্লাহ, কুমিল্লা জেলা কওমী মাদ্রাসা সংগঠনের সভাপতি মাওলানা নুরুল হক, কুমিল্লার কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা মুতি আব্দুল মজিদ।

ইসলাহী মাহফিলের সভাপতিত্ব করবেন, বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ হজরত মাওলানা মােশাররফ হােসাইন।

ইকরা মা’হাদুল হক মুজাফফরুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমাদ জাফরী বলেন, বিকাল ৩ টা হতে খতমে নবুয়্যত শীর্ষক বিশেষ আলােচনা সভা অনুষ্ঠিত হবে। যে কোনো প্রয়োজনে- ০১৭৬৫-১০৯৬৯২।

 

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ