মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

বয়স্ক হওয়ার কারণে সিজদায় তাসবিহ তিনবার পড়তে না পারলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমি একজন বয়স্ক মানুষ। ইমামের একেবারে সাথে সাথে উঠা-বসা করতে অনেক কষ্ট হয়। তাই অনেকসময়

রুকু-সিজদার তাসবীহ তিন বার পড়ার আগেই ইমাম সাহেব তাকবীর বলে উঠে যান। এমতাবস্থায় আমি কি তাসবীহ তিন বার পূর্ণ করে উঠব নাকি তিন বার পূর্ণ না হলেও ইমাম সাহেব তাকবীর বললে উঠে যাব?

উত্তর: ইমামের অনুসরণ করা ওয়াজিব এবং রুকু-সিজদার তাসবীহ সুন্নত। তাই প্রশ্নোক্ত অবস্থায় আপনি রুকু-সিজদার তাসবীহ তিন বার পড়তে না পারলেও ইমামের সাথেই উঠতে চেষ্টা করবেন। আর ইমামের তাকবীরের আওয়াজ শোনামাত্র রুকু-সিজদার জন্য যেতে শুরু করবেন। এক্ষেত্রে তাসবীহর সংখ্যা পূর্ণ করার প্রয়োজন নেই।

-আলমুহীতুল বুরহানী ২/১৩১; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৯০; আলবাহরুর রায়েক ১/৩১৬; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী পৃ. ১৬৯। সূত্র: আল কাউসার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ