বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ছুটি ঘোষণা করলো জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: রাজধানী ঢাকার স্বনামধন্য দীনি বিদ্যাপীঠ জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।

জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরসার মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলাম আওয়ার ইসলামকে জানান, আমরা সরকারী ঘোষণা ও কওমি মাদরাসা বোর্ডের ঘোষণাকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরো জানান, মাদরাসা আজ বৃহস্পতিবার থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) যদি তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে বোর্ডের পরীক্ষার্থীরা পরীক্ষার আগে এসে পরীক্ষায় অংশ গ্রহণ করবে। মাদরাসার পরীক্ষা ১ এপ্রিল থেকে শুরু হবে।

এর আগে ১৬ মার্চ সোমবার করোনা ভাইরাসের সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।

সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

এছাড়াও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষাবাের্ড, চট্টগ্রামের নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের আওতাধীন সকল মাদরাসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ