মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

করোনা: সিলেটে স্থানীয় সংবাদপত্র ছাপানো বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের মহামারী ঠেকাতে নানা ধরনের বিধিনিষেধের মধ্যে সিলেটে স্থানীয় সংবাদপত্রগুলোর প্রকাশনা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সম্পাদকরা।

সিলেট থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকরা মঙ্গলবার রাতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্থানীয় সব পত্রিকার প্রকাশনা স্থগিত রাখবেন তারা। তবে পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ সীমিত আকারে চালু রাখা হবে।

মঙ্গলবার রাতে দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে গণপরিবহন বন্ধ থাকায় এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমুহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিম বলেন, “আমরা বৈঠক করে এই সিদ্ধান্তটা নিয়েছি। পত্রিকা ছাপানো বন্ধ থাকলেও যাদের অনলাইন সংস্করণ আছে, তা সীমিত আকারে চালু রাখা হবে।”

সিলেট থেকে মোট ১৩টি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হয়। পরবর্তী নির্দেশ পর্যন্ত পত্রিকাগুলোর প্রকাশনা স্থগিত থাকবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ