মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস

অস্ট্রিয়াতে করোনা বিস্তার রোধে জনসাধারণকে সাহয্য করছে মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অস্ট্রিয়াতে মুসলমানরা করোনার ভাইরাসের বিস্তার রোধে অস্ট্রিয়ান সরকারি কর্তৃপক্ষের সাথে সংহতি ও সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অস্ট্রিয়ার লিনঝ ইসলামিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অর্জান সারি কায়া আনাদুলু এজেন্সিকে বলেন, করোনার মহামারির কারণে আরোপিত কারফিউয়ের সময় শহরের বয়ো-বৃদ্ধদের প্রয়োজনপূরণ ও সহায়তা প্রদানে তারা কাজ করছে। প্রতিবেশীদের সাহায্য করণ নামে একটি অভিযান চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা অস্ট্রিয়ান সরকারি কর্তৃপক্ষের সাথে করোনার বিস্তার রোধে কাজ করেছি। খাদ্য, চিকিৎসা এবং বৃদ্ধ ও অসুস্থদের প্রয়োজনয় সরঞ্জাম সরবরাহ করছি।

তিনি জোর দিয়ে বলেন, বর্ণ, ধর্ম ও জাতি বিবেচনা না করে সমাজের সকলকে তাদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে।

অস্ট্রিয়াতে প্রায় ৮,০০,০০০ মুসলমানদের প্রতিনিধিত্বকারী এ সংগঠনটি শুক্রবারের জুমার নামাজ, সভা ও অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত করেছে।

আনাদুলু এজেন্সি অবলম্বনে আব্দুর রহমান শরীয়তপুরী

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ