বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দুই লাখ মাদরাসা শিক্ষক-এর কী হবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এহসানুল হক।।

বর্তমানে আমরা খুবই নাজুক সময় পার করছি। করোনা ভাইরাসের সামনে গোটা পৃথিবী আজ অসহায়। গত কয়েক শতাব্দীতে এমন বিপর্যয় পৃথিবীতে আসেনি। এক দিকে মানুষ গণহারে মৃত্যু বরণ করছে। অপর দিকে ঘনীভূত হচ্ছে অর্থনৈতিক সংকট। অন্য সব সেক্টরের মত কওমি মাদরাসাগুলোও এই সংকট থেকে মুক্ত নয়। লকডাউনের সময়কাল এখনো শেষ হয়নি। এখনই বিভিন্ন মাদরাসা থেকে অর্থ সংকটের কথা সামনে আসছে। শিক্ষকদের বেতন হচ্ছে না, মাদরাসায় বাড়ি ভাড়া দেয়া যাচ্ছে না। মাদরাসা শিক্ষকদের বেতন এমনিতেই কম, তাও যদি না পায় তাহলে কিভাবে চলবে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই শঙ্কা থেকেই এখন আওয়াজ উঠেছে দুই লাখ মাদরাসা শিক্ষকের কি হবে? দুই লাখ মাদরাসা শিক্ষদের দেখার কেউ নেই।

দুইটা সম্ভবনাকে সামনে রেখে এই আওয়াজ উঠেছে। এক. কওমি মাদরাসা শিক্ষার যেহেতু এখন সরকারী স্বীকৃতি হয়েছে, তাই এক্ষেত্রে সরকার কওমি মাদরাসাকে সহযোগীতা করতে পারে। একটা অনুদান দিতে পারে। সরকার তো কত জায়গায় লক্ষ কোটি টাকা ব্যয় করছে, সরকার ইচ্ছে করলেই আমাদের সাহায্য করতে পারে। দুই. আমাদের মাদরাসা বোর্ড এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। বোর্ড আমাদের কাছ থেকে যুগ যুগ ধরে চাঁদা নেয়। বোর্ডের ফান্ডে যথেষ্ট টাকাও আছে। তারা চাইলেই সাহায্য করতে পারে।

আমাদের এই কথাগুলো আত্মঘাতী মনে হচ্ছে। কারণ কওমি মাদরাসার একেবারে মৌলিক একটা আদর্শগত বিষয় হলো, কওমি মাদরাসা সরকারী সাহায্য সহযোগীতায় চলে না। কওমি মাদরাসা সরকারী অনুদান নেয় না। কওমি সনদের স্বীকৃতি নেয়ার সময়ও এই আলোচনা বারবার হয়েছে যে, আমরা সরকারি সাহায্য নেব না।

আমার প্রশ্ন হলো, এখন পনের দিনের লকডাউনেই আমাদের সুর পাল্টে গেল কেনো? আমাদের এতকালের সরকারী অনুদান না নেয়ার শপথ কোথায় গেলো? দুই লাখ শিক্ষক এর মধ্যে এক লাখ শিক্ষক কি এই সংকট এ পড়েছে? পঞ্চাশ হাজার শিক্ষক কি হাত পাতার পর্যায়ে পড়েছে? আমি বিশ্বাস করি এই পরিস্থিতি হয়নি। তাহলে এত দ্রুতই কেন আমরা হাহাকার শুরু করলাম?

অনেকে হয়তো বলবেন, আমার প্রয়োজন নাই, আমার ক্ষুদা নাই, তাই আমি এসব কথা বলছি। আমি স্বীকার করছি আমার প্রয়োজন নাই। যারা এই দাবি তুলেছেন তারাও কিন্তু আমার মতই। তারাও নিজে সমস্যায় পড়েনি। বাস্তবে যারা সংকটে পড়েছে তারা কিন্তু এখনো মুখ বুজে আছে। মুখ বুজেই থাকবে।

যারা এই দাবি তুলেছেন তাদের নিয়ত বা আন্তরিকতা নিয়ে আমার কোন প্রশ্ন নাই। নিঃসন্দেহে তারা অসহায় মাদরাসা শিকà