শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শবে বরাতের করণীয় বিষয়ে আল্লামা সাজিদুর রহমানের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ লাইলাতুন নিসফি মিন শাবান বা পবিত্র শবে বরাত। এই দিনে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদের প্রতি রহমতের বিশেষ নজর দান করেন। বান্দাদেরকে ক্ষমা করেন, রহম করেন।

এই বিশেষ রাত্রিতে আল্লাহর রহমত লাভের প্রত্যাশায় বেশি পরিমাণে ইবাদত-বন্দেগী করা; নামাজ, তিলাওয়াত, দুআ‘ ও যিকিরে নিমগ্ন থাকা, সকল প্রকার গুনাহ ও পাপচার থেকে তাওবা-ইস্তিগফার করা,সামনের জীবনে পরিপূর্ণ দ্বীনদারি অবলম্বনের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া; এগুলো ছিলো আল্লাহর প্রিয় বান্দাদের আমল।

এই বছরের শবে বরাত আমাদের মাঝে এমন সময় উপস্থিত হয়েছে, যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্বই নজীর বিহীন দুর্যোগ ও দুভোর্গের শিকার। কোনো সন্দেহ নেই, এটা মানুষের মন্দ কর্মেরই ফল।

মুমিন-মুসলমানের করণীয়- আজ শবে বরাত এবং জুমাবারের রাত। এই রাতকে আমরা গনীমত মনে করি, সাধ্যমত এর সদ্ব্যবহার করার চেষ্টা করি। নিজেদের সকল রকম গুনাহ ও পাপাচার থেকে মনে-প্রাণে তাওবা-ইস্তিগফার করি। বিপদ-দুর্যোগ থেকে মুক্তির জন্য আল্লাহ পাকের দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করি। আল্লাহ আমদের সবাইকে তাওফীক দান করুন। আমীন।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ