শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শবে বরাতে যাদের দোয়া কবুল হয়না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু: শাহাদাত হুসাইন ফরাজী।

শবে বরাত বা মধ্য-শা'বান (আরবি: نصف شعبان‎, প্রতিবর্ণী. নিসফে শাবান‎) বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন।

বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে, এই রাতে তাঁদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়।

১: মুশরিক, ২: হিংসুক , ৩:আত্নীয়তার সম্পর্ক ছিন্নকারী, ৪: টাখনুর নিছে পায়জামা বা লুঙ্গি পরিধানকারী, ৫: মাতা-পিতার অবাধ্য সন্তান-সন্ততি, ৬: মদ্যপায়ী, ৭: ব্যাভিচারকারি ও ব্যাভিচারীনি, ৮: অন্যায়ভাবে হত্যাকারী, ৯: অন্যায়ভাবে কর আদায়কারী, ১০:যাদু টোনার পেশা গ্রহনকারী, ১১: গণক তথা গায়েবী খবর বর্ণনাকারী, ১২:বাদ্য-বাজনায় অভ্যস্ত ব্যক্তি, ১৩:ফিতনাবাজ, ১৪: ফটো অঙ্কনকারী, ১৫: নিন্দুক।

রেফারেন্স:বায়হাকী: ৩/১৪০১(৩৮৩৭) শুআবুল ঈমান:৩/১৪০৬(৩৮৩১) আত্তারগীব ওয়াত্তারহীব:৩/২৪২,মুসনাদে আহমদ:২/১৭৬(৬৬৪২)
মাযাহেরে হক:২/২০২, মুকাশাফাতুল কুলুব।

উল্লেখ্য, উপরে উল্লেখিত ব্যক্তিবর্গ যতক্ষণ না স্বীয় কৃতকর্ম থেকে খালেস নিয়তে তওবা করে অপরাধ থেকে মুক্ত হয়ে আসবে,ততক্ষন আল্লাহ তায়ালা তাদেরকে এ রাতেও ক্ষমা করবেন না।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ