শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

বকেয়া বেতনের দাবিতে রাজধানীতে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর বাড্ডা, মহাখালী ও দারুস সালামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। আজ বুধবার সকাল থেকে তারা বিক্ষোভ শুরু করে।

জানা যায়, সামসুর রিজিয়া ফ্যাশনস লিমিটেড কারখানার কয়েকশ’ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হন শ্রমিকরা। করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের।

এছাড়া সকাল ৯টার দিকে মহাখালীতে এম ইউ ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানায়, আজ বেতন দেয়ার কথা থাকলেও, কথা রাখেনি কারখানা কর্তৃপক্ষ।

অন্যদিকে, মিরপুরের দারুস সালাম এলাকতেও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ