সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার

আল্লামা আনসারীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন, বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, তিনি বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন। তিনি ইসলামী শিক্ষা সম্প্রসারে ও ইসলাম এবং দ্বীনের প্রয়োজনে বিশেষ অবদান রেখেছেন। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যুতে দেশ একজন ইসলামী রাজনীতিবিদ ও স্কলারকে হারিয়েছে। যা অপূরণীয়।

নেতৃদ্বয় আল্লাহ তালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস এর জন্য দোয়া ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন এবং আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে তার পরিবারকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ