সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার

আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আজ গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মরহুম আল্লামা জুবায়ের আহমদ আনসারী একজন প্রথিতযশা আলেমে দ্বীন, মহাগ্রন্থ আল-কুরআনের ভাষ্যকার ও ইসলামী আন্দোলনের একজন অগ্রসেনানী ছিলেন। তিনি আমৃত্যু দ্বীনের প্রচার-প্রসার ও আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন, তার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ