বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আগামী সপ্তাহেই মানবদেহে করোনার টিকার পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনে আগামী সপ্তাহে করোনা ভাইরাসের প্রতিরোধী টিকা মানুষের ওপর পরীক্ষা করা শুরু হবে। বিভিন্ন প্রজাতির প্রাণীর ওপরে কোভিড-১৯ টিকা প্রয়োগ করে আশার আলো দেখে বিজ্ঞানীরা হিউম্যান ট্রায়ালের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের প্রধান অধ্যাপক অ্যাড্রিয়ান হিল দ্য ডেইলি মেইল কে দেয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১৮-৫৫ বছর বয়সি ৫১০ জন স্বেচ্ছাসেবী আগামী সপ্তাহে কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সম্মত হয়েছেন। অক্সফোর্ডের বিজ্ঞানীরা কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে এতটাই আশাবাদী যে, আগামী কয়েক মাসের মধ্যেই এই টিকার সাহায্যে লাখ লাখ মানুষ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পারবে।

প্রফেসর অ্যাড্রিয়ান হিল ও তার সহযোগী বিজ্ঞানীরা শিম্পাঞ্জির শরীরে পরীক্ষা চালিয়েছেন। শিম্পাঞ্জির শরীরে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির প্রমাণ পেয়েছেন। এই টিকায় মানুষের শরীরে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হবে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল আশাবাদী।

হিউম্যান ট্রায়ালই প্রমাণ করে দেবে যে, এই টিকা মানুষের শরীরের জন্য যথেষ্ট নিরাপদ কি না, এই প্রসঙ্গে অ্যাড্রিয়ান হিল বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নতুন ভ্যাকসিন ব্যাপকভাবে উৎপাদনের জন্য বিভিন্ন ফার্মা কোম্পানির সঙ্গে কথা বলবেন। ইতোমধ্যে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের ক্লিনিক্যাল টিম ও জেনার ইনস্টিটিউট যৌথভাবে সেপ্টেম্বর মাসে এই টিকা তৈরি করতে সমর্থ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ