শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

আল্লামা আনসারীর মৃত্যুতে ইত্তিহাদুল উলামা সাভারের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সাভারের ওলামায়ে কেরামের অরাজনৈতিক সংগঠন ইত্তিহাদুল উলামা সাভার উপজেলা।

সংগঠনটির সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারি, সাধারণ সম্পাদক মাওলানা আলী আকবর কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী'র সাক্ষরিত বিবৃতিতে শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়ছে, বাংলাদেশের প্রখ্যাত বক্তা আল্লামা জুবায়ের আহমদ আনসারীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। প্রখ্যাত মুফাসসিরে কুরআন, দেশ-বিদেশে অতিপরিচিত মুখ আল্লামা জুবায়ের আহমদ আনসারী ছিলেন দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম। কুরআনের ময়দানে তার অভাব অপূরণীয়।

দীর্ঘ অসুস্থতার পর আমাদের কাঁদিয়ে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন মাওলায়ে হাকিকির দরবারে। তার মৃত্যুতে দেশ ও জাতির অসমান্য ক্ষতি হলো।

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, মাওলানা জুবায়ের আহমদ আনসারীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। দোয়া করি মহান আল্লাহ তাকে যেন জান্নাতের আ’লা মাকাম দান করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ