শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নেত্রকোনায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বিজ্জয়াইল হাওরে শনিবার সকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন-কৃষক ইয়াহিয়া (২৫) ও রায়হান (৯)।

এ সময় আরও ৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত ইয়াহিয়া উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের (রাজালীকান্দা পশ্চিম পাড়ার) মনজুল হকের ছেলে এবং রায়হান একই গ্রামের সেলিম মিয়ার ছেলে। আহতদের মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার সকালে হাওরের ধান কাটতে গোবিন্দশ্রী গ্রামের সামনের বিজ্জয়াইল হাওরে ধান কাটতে যায় ইয়াহিয়াসহ একদল ধান কাটা শ্রমিক। সকালের খাবারের সময় হলে বাবা সেলিমের জন্য ভাত নিয়ে হাওরে যায় শিশু রায়হান।

এ সময় বজ্রপাতে ইয়াহিয়া, টিপন, ইসলাম, দুর্জয়, আহত হলে লোকজন তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে আসে। এ সময় ইয়াহিয়া ও শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন মদন হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমি আক্তার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ