বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮


প্রধানমন্ত্রী বরাবর জাতীয় ওয়ায়েজীন পরিষদের খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি ও প্রাইভেট মাদ্রাসা শিক্ষক এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সাহেবদের দাবি নিয়ে জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট খোলা চিঠি।

আজ শনিবার জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি খোলা চিঠি প্রেরণ করা হয় চিঠিতে বলা হয়- জাতীয় ওয়ায়েজীন পরিষদ বাংলাদেশ এর পক্ষ থেকে দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণের জন্য কওমি, কেরাতুল কুরআন, নূরানী, হেফজুল কুরআন মাদ্রাসাসহ দীনি সকল প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিদের জন্য কিছু দাবি পেশ করা বর্তমান সময়ের ঈমানী নৈতিক দায়িত্ব বলে মনে করছি।

মাননীয় প্রধানমন্ত্রী!
মরনঘাতি করনা ভাইরাসের ছোবলে বাংলাদেশসহ গোটা বিশ্ব আজ বিপর্যস্ত! আতংকিত! দেশে দেশে মৃত্যুর মিছিল ক্রমেই বেড়ে চলেছে। আমাদের দেশেও আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমান্বয়ে উর্ধ্বমূখী। দেশের ভবিষ্যৎ অবস্থা কি হবে! আল্লাহ পাকই ভালো জানেন। তবে আল্লাহর রহমত কামনা বাদ সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলে আপন গৃহে অবস্থান করা এবং একে অন্যকে সতর্ক করা ছাড়া আমাদের আর কি-ই বা করার আছে? আমরা তা-ই করছি।

মাননীয় প্রধানমন্ত্রী!
করোনা ভাইরাস তথা COVID-19 থেকে বাঁচার জন্য এবং জাতিকে বাঁচানোর জন্য আপনার সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত গার্মেন্টস শিল্পের জন্য- ৫ হাজার কোটি পরিস্থিতি মোকাবেলায় সাধারণের জন্য- ৭২ হাজার ৭৫০ কোটি ও রিকশাচালক এবং দিন মজুরদের জন্য- ৭৬০ কোটি টাকা বরাদ্ধসহ সাধ ও সাধ্যের সমন্বয় ঘটিয়ে গৃহিত সকল কর্মসূচিকে স্বাগত জানাই এবং আপনার শুকরিয়া আদায় করি।

মাননীয় প্রধানমন্ত্রী!
সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যেখানে গার্মেন্টসকর্মী, দিনমজুর, রিক্সাওয়ালা ভাই বোনেরা পর্যন্ত সরকারি সহযোগিতা পেল, সেখানে অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে আমাদের দেশের কওমি, কেরাতুল কুরআন, নূরানী, হেফজুল কুরআন মাদ্রাসাসহ সকল প্রাইভেট দীনি প্রতিষ্ঠানের অসহায় শিক্ষক-কর্মচারিদের জন্য সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আপদকালীন ভাতা কিংবা প্রনোদনার সুসংবাদ থেকে সম্পুর্ন বঞ্চিত। অথচ-

যারা এদেশের বিশাল মুসলিম জনগোষ্ঠীকে দীন, ঈমান, ইসলামের আলোয় আলোকিত করার জন্য দীনি স্বার্থে সর্বনিম্ন সম্মানী নিয়ে জীবন ও সময়ের কোরবানি দিয়ে চলেছেন।

যারা দেশের প্রতিটি দুর্দিনে, দুর্যোগে ও দুঃসময়ে সর্বাগ্রে নিজেদের সামর্থ্য নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়ে মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করেই চলেছেন।

সকল প্রকার ঝুঁকà