বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ব্যাংকক থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৪৮ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একজনের মরদেহসহ ৪৮ জন বাংলাদেশিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে তাদের বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (পিআর) কামরুল ইসলাম।

ব্যাংককে চিকিৎসা নিতে এবং পর্যটক হিসেবে গিয়ে আটকা পড়েন ওইসব বাংলাদেশি নাগরিক। তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ড সরকারের সঙ্গে যোগাযোগ করে। পরে থাই কর্তৃপক্ষ বিশেষ ফ্লাইটের অনুমোদন দেয়। থাই কর্তৃপক্ষ ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি সাপেক্ষে ৪৮ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে এগিয়ে আসে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটের সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে ফিরেছেন। সে দেশে তাদের কারো শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবুও তাদের স্ক্রিনিং করা হবে। এরপর তাদের প্রয়োজন অনুযায়ী হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ