বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মসজিদ উন্মুক্ত করার আহ্বান মুফতি মোহাম্মাদ আলীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার মুহতামিম ও আল হাইয়াতুল উলিয়া কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোহাম্মদ আলী বলেছেন, সুস্থ মুসল্লিদের মসজিদে আসতে দেয়া উচিত। যাদের শরীরে বাহ্যিক কোন লক্ষণ নেই এবং যারা বিশেষ আট শ্রেণীর বাইরে, তাদের মসজিদে গমনাগমনে কোনভাবেই বাঁধা দেয়া যাবে না।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন, রমজান কুরআন নাজিলের মাস। রহমত ও বরকতের মাস। রমজান উপলক্ষে আল্লাহ অসংখ্য মানুষকে ইহকালীন ও পরকালীন মুক্তি দান করেন। মানুষের কান্নাকাটি আল্লাহ কবুল করেন। এমনকি মুমিন বান্দার কোন দোয়া ফিরিয়ে দেয়া হয় না।

সরকার করোনা ভাইরাস সংক্রমন রোধে দিনরাত প্ররিশ্রম করে যাচ্ছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তবে যেমনি ভাবে নিয়ম রক্ষার্থে আজ দীর্ঘদিন পর সংসদে অধিবেশন বসেছিল ঠিক তেমনিভাবে মসজিদ আবাদ রাখার জন্য মসজিদ খোলা রাখা দরকার।

সুতরাং ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ পূর্বক মুসল্লিরা যেন বিনা বাঁধায় মসজিদে আসতে পারে- এই বিষয়টি নিশ্চিত করতে হবে সরকারকে। আক্রান্ত ও সন্দেহভাজন ব্যক্তিরা মসজিদে আসবেন না। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুয়ায়ী সুস্থ-সবল মুসলমান মসজিদে আসবেন। সতর্কতা অবলম্বন ছাড়া কেউ মসজিদে আসবেন না।

বিবৃতিতে তিনি আরও বলেন, একটি খারাপ সময় অতিক্রম করছে প্রিয় জন্মভূমি বাংলাদেশ। কিন্তু আমরা বিশ্বাস করি যেই প্রতিপালক আমাদের উপর বিপদ দিয়েছেন, একমাত্র তিনিই এর থেকে মুক্ত করতে পারেন। সুতরাং কোভিড-১৯ থেকেও মুক্তি দিতে পারেন তিনিই। তাই আমাদের আহ্বান থাকবে, রমজান উপলক্ষে বিশেষ ইবাদতের জন্য মসজিদ পরিপূর্ণ উন্মুক্ত করে দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ