শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

কিশোরগঞ্জে একদিনে ২৪ জনের করোনা শনাক্ত, স্বাস্থ্য বিভাগেরই ১৬ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জনই স্বাস্থ্য বিভাগের। জেলার একটি উপজেলায় প্রশাসনের উচ্চ পদস্থ একজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন।

গতকাল শনিবার কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হওয়ায় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৪ এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হয়েছে। কিশোরগঞ্জ সদর, ইটনা, কটিয়াদী, তাড়াইল ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও করোনা হানা দিয়েছে। তাই জেলাজুড়ে জরুরি স্বাস্থ্যসেবাও ধীরে ধীরে সীমিত হয়ে পড়েছে।

ডা. মুজিবুর রহমান জানান, ১৬ এপ্রিল জেলা থেকে ৯৩ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে ২৪ জনের পজেটিভ এসেছে। সব মিলিয়ে ৭৬ জন শনাক্ত হয়েছে। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ১৬ জন, ভৈরব উপজেলায় ১৫ জন, ইটনা উপজেলায় ৫ জন, বাজিতপুরে ২ জন, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩ জন, তাড়াইল উপজেলায় ১১ জন, কুলিয়ারচরে ৭ জন, কটিয়াদীতে ২ জন, মিঠামইনে ৩ জন, অষ্টগ্রামে একজন. হোসেনপুরে ২ জন ও নিকলীতে একজন করোনা শনাক্ত হয়েছেন।

করোনা আক্রান্তদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে দু’জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দু’জন, ময়মনসিংহের এসকে হাসপাতালে একজনের চিকিৎসা হচ্ছে। বাকিরা নিজ নিজ বাসা-বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে সিভিল সার্জন অফিস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ