শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা পাচারকারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে জাফর আলম নামে এক ইয়াবা পাচারকারী নিহত হয়েছে। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত জবর মুল্লুকের ছেলে।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে শাহ পরীর দ্বীপ ঘোলারচর এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে নাফনদ অতিক্রম করে একটি নৌকা শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকায় ভিড়তে চেষ্টা করে। এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা ইয়াবা পাচারকারী সন্দেহে তল্লাশির জন্য নৌকাটি থামার সংকেত দিলে নৌকায় থাকা লোকজন বিজিবি সদস্যদের উপর গুলি চালায়। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবি কর্মকর্তা জানান, ঘটনাস্থল ও পাচারকারীদের নৌকাটি তল্লাশি করে ছয় কোটি মূল্যের দুই লাখ পিস ইয়াবা এবং একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ