বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

তারাবির নামাজ নিজ ঘরে পড়তে সাইয়েদ আরশাদ মাদানির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে আসন্ন রমজানে তারাবির নামাজের জন্য মসজিদে ভিড় না করে নিজেদের ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ আরশাদ মাদানি।

জমিয়তের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সাইয়েদ আরশাদ মাদানি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে পুরো পৃথিবীতে একাধিক মানুষ একসঙ্গে জমা হওয়া ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে। তাই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে ভিড় না করে দুই-চারজন মিলে নিজেদের বাড়িতে জামাত করে নেয়ার জন্য ওলামায়ে কেরাম এবং প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছিল।

তিনি বলেন, আসন্ন রমজানের তারাবির নামাজ আপনারা অবশ্যই পড়বেন, তবে এর জন্য মসজিদে ভিড় করবেন না। নিজেদের বাড়িতেও অযথা একাধিক মানুষ একত্রিত হওয়া থেকে বিরত থাকুন। অবশ্য পরিবারের দু-চারজন নিয়ে চাইলে তারাবির নামাজের জামাত নিজেদের ঘরে করতে পারেন। এটি সম্ভব না হলে একাকীই পড়ে নিবেন। এতে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, কিছুদিন পরই পবিত্র রমজান, এখন প্রতিটি মানুষেরই আল্লাহ তায়ালার দিকে ফেরা, তওবা ইস্তেগফার করা এবং নিজেদের গোনাহ ও পাপাচারগুলো ছেড়ে দেয়ার সময়। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে যেই ভয়াবহতা আমাদের দিকে ধেয়ে আসছে, আমাদের উচিত, পুরো পৃথিবীর নিরাপত্তার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে বিশেষভাবে প্রার্থনা করা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ