শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই

নিজ গ্রামে শায়িত হলেন আল্লামা আব্দুল আলীম আল-হুসাইনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাদিম হাসান দিলসাদ
ময়মনসিংহ থেকে>

নারায়ণগঞ্জ ঐতিহ্যবাহী হাজীপাড়া মাদরাসার স্বনামধন্য শাইখুল হাদিস আল্লামা আবদুল আলীম আল-হুসাইনীর জানাজার নামাজ আজ বেলা ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের গফরগাঁয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থান হুসাইনী মন্জিলে তাকে দাফন করা হয়।

তার জানাজার নামাজের ইমামতি করেন, মরহুমের বড় ছেলে ও বসুন্ধরা জি-ব্লক মসজিদের খতীব মাওলানা আসগর হোসাইন।

বর্তমান করোনা ভাইরাসের কারণে সারাদেশে লকডাউন থাকায় জানাজায় অনেকেই অংশ নিতে পারেনি তারপরেও নিকট আত্বীয়স্বজন ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস আল্লামা এমদাদুল্লাহ, কিশোরগঞ্জ। মাহমুদুল হাসান সালমানী, মুফতি আনোয়ার মাহমূদ, ফখরুল ইসলাম, মুফতি মোহাম্মদ আলী প্রমূখ।

এর আগে তিনি শুক্রবার রাত ১১টায় ময়মনসিংহের গফরগাঁওয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে গফরগাঁও উলামা সমিতি, খুদ্দামুল মুসলিমীন পরিষদ, আল হেরা ফাউন্ডেশন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন, গফরগাঁও আহবাব পরিষদ, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ