বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থা উন্নতির দিকে, করোনা টেস্ট নেগেটিভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন।

তার করোনা ভাইরাসের টেস্ট করানো হয়েছে এবং তা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি রাজধানীর গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালের আইসিইউতে আছেন।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, আল্লামা আহমদ শফী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত। আজ সর্বশেষ খবর অনুযায়ী তার শারীরিক অবস্থার উন্নতি হয়ে স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, আল্লামা আহমদ শফীর শারীরিক অবস্থা সন্তোষজনক এবং তিনি আশঙ্কামুক্ত। ঢাকার আজগর আলী হাসপাতালের নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসক টিম রোববার দুপুর ১২টায় হজরতের চেকআপ শেষে এ কথা জানান।

হাসপাতালের নির্ভরযোগ্য একজন চিকিৎসক গণমাধ্যমকে জানান, আহমদ শফী হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। তিনি নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এখন তার অবস্থা ভালো। তার জ্ঞানও আছে। কোভিন-১৯ টেস্ট করা হয়েছে, রেজাল্ট এসেছে নেগেটিভ। তার অবস্থা ইমপ্রুভমেন্টের দিকে। আইসিইউতে থাকায় বিভাগের ইনচার্জের অধীনেই তার চিকিৎসা চলছে।

উল্লেখ্য, এর আগে ১১ এপ্রিল বিকেলে বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট এবং বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাসহ নানা সমস্যা নিয়ে আল্লামা আহমদ শফী চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে ১৪ এপ্রিল সেখান থেকে হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ