সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ঢাকা ছাড়লেন মালদ্বীপের ৭১ নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে আটকে পড়া মালদ্বীপের ৭১ নাগরিক ঢাকা ছেড়েছেন।

আজ সোমবার সকাল পৌনে ৮টায় কুর্মিটোলার বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে তাদের নিয়ে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো বিমান।

মালদ্বীপ সরকারের বিশেষ অনুরোধে তাদের নিয়ে রওয়ানা হয় সি-১৩০ জে মডেলের কার্গো বিমানটি। একই বিমানে করে সেখানে করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের চিকিৎসার জন্য গেছেন ১০ জন চিকিৎসক।

এই বিমানে করেই দেশটিতে আটকে পড়া ৭০ জন বাংলাদেশিকেও ফিরিয়ে আনবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর সহকারী প্রধান।

এ সময় বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মুহা. আবুল বাশার, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ