বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‘পিপিই’র কথা বলে অন্য কাজ করাচ্ছেন মালিকরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পোশাক শিল্প কারখানায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বানানোর কথা বলে মালিকরা অন্য পণ্য বানাচ্ছেন বলে অভিযোগ করেছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার।

আজ সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, গাজীপুরে অনেক কারখানায় পিপিই বানানোর কথা বলে অন্য পণ্য বানানো হচ্ছে। শ্রমিকদের ডেকে এনে কাজ করানো হচ্ছে। আবার তাদের বেতন-ভাতা দেয়া হচ্ছে না। স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না অনেক কারখানায়।

তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, আবারো যদি পোশাক কারখানা চালু করতে শ্রমিকদের ডেকে আনা হয়, তাহলে স্বাস্থ্যঝুঁকি আরো বেড়ে যেতে পারে। এ বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান করা দরকার।

প্রসঙ্গত, পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি রুবানা হকের একটি চিঠির প্রেক্ষাপটে এসব কথা বলেন গাজীপুরের এসপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ