শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহে মেডিকেল অফিসারসহ ২জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক মেডিকেল অফিসারসহ দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমদ।

তিনি জানান, গত শনিবার পাঁচজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হলে রোববার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী মেডিকেল অফিসারের নমুনা পজিটিভ আসে। তখনো তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিতে ছিলেন।

তিনি আরও বলেন, ‘আক্রান্ত ডাক্তার করোনা পজেটিভ আসলেও তিনি সুস্থ আছেন। তার শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। আমরা তাকে এবং তার সহযোগীদের ১৪ দিন হোম কোয়ারান্টিনে থাকার নির্দেশনা দিয়েছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ