শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

লামার আলীকদম প্রবেশমুখে সেনাবাহিনীর জীবাণুনাশক স্প্রে মেশিন স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিজানুর রহমান
বান্দরবান থেকে>

বান্দরবানের লামা আলীকদম প্রবেশদ্বার ইয়াংছা চেকপোস্টে গাড়ীগুলোকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক স্প্রে মেশিন বসিয়েছে সেনাবাহিনী। জরুরী প্রয়োজনে যাতায়াত করা সকল যানবাহনে জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করার কার্যক্রম শুরু হয়েছে।

রোববার আলীকদমের প্রধান প্রবেশ পথ ইয়াংছা আর্মি ক্যাম্প চেক পয়েন্টে জীবাণুনাশক স্প্রে মেশিন উদ্বোধন করেন আলীকদম জোন কমান্ডার লে. কর্ণেল সাইফ শামিম পিএসসি।

এসময় সেনাবাহিনীর উদ্যোগে ইয়াংছা ব্যবসায়ী ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান লে. কর্ণেল সাইফ শামীম পিএসসি। তিনি বলেন, সরকার আপনাদের পাশে আছে, আপনারা সরকারের নিয়ম-নির্দেশনা মেনে চলুন।

এসময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মু. জহিরুল ইসলাম, মেজর মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, আওয়ামীলীগ নেতা প্রদীপ কান্তি দাশ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ