শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও পূর্ব শক্রতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় শহিদ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৫ জন আহত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে একই গ্রামের শাহাজান শেখ এবং জাহাঙ্গীর মুন্সীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে পরিণত হলে জাহাঙ্গীর গ্রুপের লোকজন শাহাজান গ্রুপের শহিদের পেটে কোপ দিলে সে মারাত্বকভাবে আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

শহিদের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকার লোকজন উত্তেজিত হয়ে উঠে। খবর পেয়ে ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী মুহা. রবিউল ইসলাম এবং ভাঙ্গা থানা ওসি মুহা. শফিকুর রহমানের নেত্বত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী মুহা. রবিউল ইসলাম জানান, এ গ্রামের শাহাজান শেখ এবং জাহাঙ্গীর মুন্সীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনার সূত্রপাত। শাহাজান এবং জাহাঙ্গীরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। পুলিশ শহিদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

এ দিকে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ