বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

হজ কার্যক্রম স্থগিত হওয়ায় ক্ষতির মুখে এজেন্সিগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ওমরাহ ও হজ কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন হজ এজেন্সিগুলো। চলতি বছরের হজ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।

করোনার সংক্রমণ রোধে মার্চ মাসের শেষ সপ্তাহে ওমরাহ ভিসা বন্ধ করে দেয় সৌদি আরব সরকার।

বাংলাদেশিদের জন্য বেসরকারিভাবে হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনা করা হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভপতি শাহাদাত হোসাইন তাছলিম জনান, প্রতি বছর বাংলাদেশ থেকে কম-বেশি আড়াই লক্ষ ধর্মপ্রাণ মুসলাম ওমরাহ পালন করে থাকেন।

রমজান মাসেই বেশি মানুষ ওমরাহ করতে যান। প্রায় দুই মাস বন্ধ রয়েছে ওমরাহ কার্যক্রম। কাবা শরীফে বর্তমানে সব জমায়েত বন্ধ।

ওমরাহ বন্ধের ঘোষণার পর ১০ হাজার ওমরাহ যাত্রীর ভিসা, এয়ার টিকেট, মক্কায় হোটেল ভাড়াসহ যে অর্থ সৌদি আরবের সংশ্লিষ্টদের পরিশোধ করা হয়েছিল, তাঁর পরিমাণ ১০০ কোটি টাকা।

এছাড়াও রমজান মাসে ওমরাহ হজে গমনকারীর জন্য আরও ৫ হাজার এয়ার টিকেট অগ্রিম কিনেছিল, যার মূল্য ২৫ কোটি টাকা। হাব সভাপতি বলেন, সব মিলে ক্ষতি প্রায় ১’শ ৭৫ কোটি টাকা।

এবছর বেসরকারিভাবে ১ লক্ষ ২০ হাজার হাজযাত্রী হজ পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। যদি হজ বন্ধ হয়ে যায় তাহলে ক্ষতির পরিমাণ হবে ৪ হাজার ৮’শ কোটি টাকা।

বেতনভাতাসহ ৬ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা করে তিনি বলেন, বিশেষ প্রনোদনা ছাড়া এ খাত টিকিয়ে রাখা কঠিন হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ