বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

করোনা আক্রান্তের ঝুঁকিতে ইমরান খান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার করোনা টেস্ট করা হবে। এরপর রাখা হবে আইসোলেশনে। এতে তিনি রাজিও হয়েছেন। গত সপ্তাহে পাকিস্তানের এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার ফয়জল ইদহি নামের ওই সমাজকর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাই ইমরান খানেরও করোনা পরীক্ষা করা হতে পারে।

পাকিস্তানে ইদহি ফাইন্ডেশনের চেয়ারম্যান ফয়জল ইদহি কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। ফয়জলের পুত্র সাদ ইদহি এবং ইহদি ফাইন্ডেশনের মুখপাত্র মোহাম্মদ বিলাল দুজনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ১৫ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যান ফয়জল। সেখানে তিনি দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেন। তারপরেই তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিতে থাকে বলে জানিয়েছেন তার ছেলে সাদ ইদাহি।

সাদ ইদাহি বলেন, গত চার দিন হলো বাবার শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল। মঙ্গলবার পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে তার বাবা ইসলামাবাদেই রয়েছেন বলে জানা যাচ্ছে।

যেহেতু ফয়সাল ইদহি করোনা আক্রান্ত হয়েছেন এবং তার সংস্পর্শে গিয়েছিলেন প্রধানমন্ত্রী, সুতরাং তারও করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

ইমরান খানের চিকিৎসক ফয়সাল সুলতান এ বিষয়ে বলেছেন, দেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী খান করোনা টেস্ট করবেন। তিনি করোনা ভাইরাসের সব ধরনের নিয়ম-কানুন মেনে চলবেন। নিয়ম-কানুন বলতে যেহেতু তিনি করোনা আক্রান্ত একজন ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন, সেহেতু তিনি আইসোলেশনে থাকবেন। প্রয়োজনে কোয়ারেন্টাইনেও থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ