শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান।

তিনি জানান, গত ১১ এপ্রিল পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের ২২ বছরের যুবকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়েছিলো। পরে ১৭ এপ্রিল আবারো আক্রান্ত যুবকের নমুনা পুনরায় সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরীক্ষা-নীরিক্ষা শেষে তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। এজন্য বুধবার ওই যুবককে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয়া হয়। তবে তাকে বাড়িতে রাখা হয়েছে। আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখব।

তিনি আরও বলেন, সুস্থ ওই যুবকের তৃতীয় বারের মতো নমুনা সংগ্রহ করে আজ রংপুরে পাঠানো হয়েছে। তবে ওই যুবকের পরিবারের ৫ জন সদস্যদের কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ